Skip to content

Indian Revised Version — Bengali (2019)

নহিমিয় 7

1দেওয়াল গাঁথা শেষ হবার পর আমি ফটকগুলিতে দরজা লাগালাম এবং দারোয়ানরা, গায়কেরা ও লেবীয়েরা নিযুক্ত হল। 2আর আমি নিজের ভাই হনানি ও দুর্গের সেনাপতি হনানিয়কে যিরূশালেমের ভার দিলাম, কারণ হনানিয় বিশ্বস্ত লোক ছিলেন এবং ঈশ্বরকে অনেকের চেয়ে বেশী ভয় করতেন। 3আর আমি তাঁদেরকে বললাম, “যতক্ষণ রোদ বেশী না হয়, ততক্ষণ যিরূশালেমের দরজাগুলো যেন খোলা না হয় এবং রক্ষীরা কাছে দাঁড়িয়ে থাকতে দরজাগুলো সব বন্ধ করা ও হুড়কা দেওয়া হয় এবং তোমরা যিরূশালেমের বাসিন্দাদের মধ্য থেকে যেন পাহারাদার নিযুক্ত কর, তারা প্রত্যেকে নিজের নিজের পাহারা দেবার জায়গায়, নিজের নিজের ঘরের সামনে থাকুক।” 4শহর বড় ও বিস্তৃত, কিন্তু তার মধ্যে লোক অল্প ছিল, বাড়িগুলোও তৈরী করা যায়নি 5পরে আমার ঈশ্বর আমার মনে ইচ্ছা দিলে আমি গণ্যমান্য লোকদের, নেতাদের ও লোকদের জড়ো করলাম, যেন তাদের বংশ তালিকা লেখা হয়। আমি প্রথমে আসা লোকদের বংশ তালিকা পেলাম, তার মধ্যে এই কথা লেখা পেলাম 6যারা বন্দী অবস্থায় আনা হয়েছিল, বাবিলের রাজা নবূখদনিত্সর যাদেরকে বন্দী করে নিয়ে গিয়েছিলেন, তাদের মধ্যে প্রদেশের এই লোকেরা বন্দী অবস্থা থেকে গিয়ে যিরূশালেম ও যিহূদাতে নিজের নিজের শহরে ফিরে আসল; 7তারা সরুব্বাবিল, যেশূয়, নহিমিয়, অসরিয়, রয়মিয়া, নহমানি, মর্দখয়, বিলশন, মিস্পরৎ, বিগবয়, নহূম ও বানা এদের সঙ্গে ফিরে আসল। সেই ইস্রায়েলীয়দের পুরুষ সংখ্যা; 8পরোশের বংশধর দুই হাজার একশো বাহাত্তর জন; 9শফটিয়ের বংশধর তিনশো বাহাত্তর জন; 10আরহের বংশধর ছশো বাহান্ন জন; 11যেশূয় ও যোয়াবের বংশধরদের মধ্যে পহৎ মোয়াবের বংশধর দুই হাজার আটশো আঠারো জন; 12এলমের বংশধর এক হাজার দুশো চুয়ান্ন জন; 13সত্তূর বংশধর আটশো পঁয়তাল্লিশ জন; 14সক্কয়ের বংশধর সাতশো ষাট জন; 15বিন্নূয়ির বংশধর ছশো আটচল্লিশ জন; 16বেবয়ের বংশধর ছশো আটাশ জন; 17আস্‌গদের বংশধর দুই হাজার তিনশো বাইশ জন; 18অদোনীকামের বংশধর ছশো সাতষট্টি জন; 19বিগবয়ের বংশধর দুই হাজার সাতষট্টি জন; 20আদীনের বংশধর ছশো পঞ্চান্ন জন; 21যিহিষ্কিয়ের বংশধর আটেরের বংশধর আটানব্বইজন। 22হশুমের বংশধর তিনশো আটাশ জন; 23বেৎসয়ের বংশধর তিনশো চব্বিশ জন; 24হারীফের বংশধর একশো বারো জন; 25গিবিয়োনের বংশধর পঁচানব্বইজন। 26বৈৎলেহম ও নটোফার লোক একশো অষ্টাশি জন; 27অনাথোতের লোক একশো আটাশ জন; 28বৈৎ-অস্মাবতের লোক বিয়াল্লিশ জন; 29কিরিয়ৎ যিয়ারীম, কফীরা ও বেরোতের লোক সাতশো তেতাল্লিশ জন; 30রামা ও গেবার লোক ছশো একুশ জন; 31মিক্‌মসের লোক একশো বাইশ জন; 32বৈথেল ও অয়ের লোক একশো তেইশ জন; 33অন্য নবোর লোক বাহান্নজন; 34অন্য এলমের লোক এক হাজার দুশো চুয়ান্ন জন; 35হারীমের লোক তিনশো বিশ জন; 36যিরীহোর লোক তিনশো পয়ঁতাল্লিশ জন; 37লোদ, হাদীদ এবং ওনোর বংশধর সাতশো একুশ জন; 38সনায়ার লোক তিন হাজার নশো ত্রিশ জন। 39যাজকদের সংখ্যা এই: যেশূয়ের বংশের মধ্যে যিদয়িয়ের বংশের নশো তিয়াত্তর জন; 40ইম্মেরের বংশধর এক হাজার বাহান্ন জন; 41পশ্‌হূরের বংশধর এক হাজার দুশো সাতচল্লিশ জন; 42হারীমের বংশধর এক হাজার সতেরো জন। 43লেবীয়দের সংখ্যা এই: যেশূয়ের বংশের কদ্‌মীয়েল ও হোদবিয়ের বংশধর চুয়াত্তরজন। 44গায়কদের সংখ্যা এই: আসফের বংশধর একশো আটচল্লিশ জন। 45রক্ষীরা: শল্লুমের, আটেরের, টল্‌মোনের, অক্কুবের, হটীটার ও শোবয়ের বংশধর একশো আটত্রিশ জন। 46নথীনীয়রা: সীহ, হসূফা ও টব্বায়োতের বংশধরেরা; 47কেরোস, সীয় ও পাদোনের বংশধরেরা; 48লবানা, হগাব ও শল্‌ময়ের বংশধরেরা; 49হানন, গিদ্দেল ও গহরের বংশধরেরা; 50রায়া, রৎসীন ও নকোদের বংশধরেরা; 51গসম, ঊষ ও পাসেহের বংশধরেরা; 52বেষয়, মিয়ূনীম ও নফুষযীমের বংশধরেরা; 53বকবূক, হকূফা ও হর্হূরের বংশধরেরা; 54বসলীত, মহীদা ও হর্শার বংশধরেরা; 55বর্কোস, সীষরা ও তেমহের বংশধরেরা; 56নৎসীহ ও হটীফার বংশধরেরা। 57শলোমনের চাকরদের বংশধরেরা: সোটয়, সোফেরত, পরীদা, 58যালা, দর্কোন, গিদ্দেল, 59শফটিয়, হটীল, পোখেরৎ হৎসবায়ীম ও আমোনের বংশধরেরা। 60নথীনীয়েরা ও শলোমনের চাকরদের বংশধরেরা মোট তিনশো বিরানব্বই জন। 61তেল্‌ মেলহ, তেল্‌হর্শা, করূব, অদ্দন ও ইম্মেরের এই এলাকা থেকে নিম্নলিখিত লোকেরা এল আসল; কিন্তু তারা ইস্রায়েলীয় লোক কি না, এ বিষয়ে নিজের নিজের বাবার বংশ কি গোষ্ঠীর প্রমাণ করতে পারল না; 62দলায়, টোবিয়, ও নকোদের বংশের ছশো বিয়াল্লিশ জন। 63আর যাজকদের মধ্য থেকে হবায়, হক্কোস, ও বর্সিল্লয়ের বংশধরেরা; এই গিলিয়দীয় বর্সিল্লয়ের এক মেয়েকে বিয়ে করে তাদের নামে আখ্যাত হয়েছিল। 64বংশ তালিকাতে বলা লোকদের মধ্যে এরা নিজের নিজের বংশ তালিকা খোঁজ করে পেল না, এই জন্য এরা অশুচি গণ্য হয়ে যাজকত্ব থেকে বাদ হয়ে গেল। 65আর শাসনকর্ত্তা তাদেরকে আদেশ দিলেন, যতদিন ঊরীম ও তুম্মীম ব্যবহার করবার অধিকারী কোন যাজক উত্পন্ন না হয়, ততদিন পর্যন্ত তোমরা পবিত্র খাবারের কিছু খেয় না। 66জড়ো করা গোটা দলটার লোকসংখ্যা ছিল বিয়াল্লিশ হাজার তিনশো ষাট জন। 67এছাড়া সাত হাজার তিনশো সাঁইত্রিশ জন চাকর চাকরানী এবং তাঁদের দুশো পঁয়তাল্লিশ জন গায়ক গায়িকাও ছিল। 68তাদের সাতশো ছত্রিশটা ঘোড়া, দুইশো পঁয়তাল্লিশটি খচ্চর, 69চারশো পঁয়ত্রিশটি উট ও ছয় হাজার সাতশো কুড়িটা গাধা ছিল। 70বংশের প্রধান লোকদের মধ্যে কেউ কেউ কাজের জন্য দান করলেন। শাসনকর্ত্তা ধনভান্ডারে দিলেন এক হাজার সোনার অর্দকোন, পঞ্চাশটা বাটি ও যাজকদের জন্য পাঁচশো ত্রিশটা পোশাক দিলেন। 71বংশের প্রধান লোকদের মধ্যে কেউ কেউ এই কাজের জন্য সোনার কুড়ি হ্যাঁজার অর্দকোন ও দুই হ্যাঁজার দুশো মানি রূপা ধনভান্ডারে দিলেন। 72বাকি লোকেরা দিল মোট সোনার কুড়ি হাজার অর্দকোন, দুই হ্যাঁজার মানি রূপা ও যাজকদের জন্য সাতষট্টিটা পোশাক। 73পরে যাজকেরা, লেবীয়েরা, রক্ষীরা, গায়কেরা, কোনো লোক ও নথীনীয়েরা এবং সমস্ত ইস্রায়েলীয়েরা নিজের নিজের শহরে বাস করতে লাগল।

Keep going

Indian Revised Version — Bengali (2019). Indian Revised Version (Bengali), Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0, via eBible.org. Inline cross-reference notes removed..

Books

✦ Explain this verse with AI AI explanations, Bible Q&A, characters, maps and more — in the Truth of Bible app →

Reading settings

Theme
Text size
100%
Layout

Loading the Bibles…

Your choice is remembered on this device and used for reading, search and the verse screen.